1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  3. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  4. probe23200@test.local : probe23200 :
  5. probe41600@test.local : probe41600 :
  6. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  7. admin@wordfence.com : wordfence :
  8. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ধান কাটতে এসে গৃহকর্ত্রীকে হত্যা, ঘর থেকে নগদ টাকা-স্বর্ণ লুট

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামের এক গৃহকর্ত্রীকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছেন ধান কাটার জন্য ভাড়ায় আনা চার শ্রমিক। 

শনিবার (২ মে) দিবাগত রাতে চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম ওই এলাকার বাতেন মোল্লার স্ত্রী। রোববার (৩ মে) সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চন্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘাতকদের নাম-পরিচয় জানা যায়নি। তারা সবাই উত্তরবঙ্গের বাসিন্দা। তারা ধান কাটার জন্য কুমিল্লায় এসেছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাতেন মোল্লা বোরো মৌসুমে ধান কাটার জন্য নিমসার থেকে উত্তরবঙ্গের চারজন ধান কাটার শ্রমিক আনেন। গত ৫ দিন ধরে তারা ধান কাটছিলেন। শনিবার সন্ধ্যায় সমিরন বেগমের মোবাইল চুরি করে একজন পালিয়ে যান। বাকি তিনজন মোবাইল চুরি করে নিয়ে যাওয়া শ্রমিককে চেনেন না বলে জানান। এরপর রাতের কোনো এক সময় ওই তিন শ্রমিক ঘুমিয়ে থাকা সমিরন বেগমের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের সিন্দুক ভেঙে তার ভেতর থাকা নগদ ৭০ হাজার টাকা, এক জোড়া কানের দুল লুট করে পালিয়ে যান।

ওসি আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সমিরন বেগম বয়স্ক নারী। তিনি যে ঘরে থাকতেন তার পাশে শ্রমিকদেরও সে ঘরে থাকতে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই ঘরে নগদ ৭০ হাজার টাকা আছে বিষয়টি টের পেয়ে তারা পরিকল্পনা করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘাতকরা কোন জেলার সেটি এখনও জানা যায়নি। তবে আমরা কিছু ক্লু পেয়েছি। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট