1. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  2. admin@wordfence.com : wordfence :
  3. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বিমানবন্দর এলাকায় চুরির ৩০ লাখ টাকার ফেব্রিক্স উদ্ধার, গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
রাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল এবং দুটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। রোববার (৩ মে) বিমানবন্দর থানা সূত্রে এই তথ্য জনা যায়।
পুলিশ জানায়, গত ১ মে ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ড ভ্যান থেকে ফেব্রিক্স চুরির ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর থেকে রাজধানীতে আনা এসব ফেব্রিক্স বহনকারী গাড়িটি সড়কে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় থামলে চালক নিচে নামেন। এ সুযোগে দুর্বৃত্তরা পুরো কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। পরে ৩ মে রাতে দক্ষিণখান এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ফেব্রিক্স উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরি হওয়া কাভার্ড ভ্যান ও অপর একটি ব্যবহৃত ভ্যানও জব্দ করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট