1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. info239@noreply0.com : donnaamundson02 :
  3. ska.k.un.2.342@googlemail.com : hello google.com :
  4. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  5. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  6. probe23200@test.local : probe23200 :
  7. probe41600@test.local : probe41600 :
  8. probe66000@test.local : probe66000 :
  9. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  10. admin@wordfence.com : wordfence :
  11. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বগুড়ায় প্রাইভেটের কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার বাবুল হাসান (৫০) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি। নিহত বাবুল হোসেন পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। এসব তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী।

পুলিশের এই কর্মকর্তা জানান, মিষ্টির প্যাকেট নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন বাবুল হাসান।

এ সময় তাঁর স্ত্রী ও নাতী সাথে ছিল। পথিমধ্যে একইদিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে তার স্ত্রী জেসমিন ও নাতীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতী বর্তমানে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরআগে শুক্রবার সকালে এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপায় ৭ জন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট