1. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  2. admin@wordfence.com : wordfence :
  3. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হলেন শরিফুল ইসলাম (শরিফ দেওয়ান)

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম (শরিফ দেওয়ান)। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনার পর ঢাকা মহানগর পশ্চিম শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর শরিফুল ইসলাম (শরিফ দেওয়ান) তার প্রতিক্রিয়ায় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সর্বদা প্রস্তুত।”

তিনি আরও বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।

শরিফুল ইসলামের এই দায়িত্বপ্রাপ্তিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন ইউনিট ও শাখার নেতাকর্মীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি শুভেচ্ছা জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করেছেন, শরিফুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট