1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. info239@noreply0.com : donnaamundson02 :
  3. ska.k.un.2.342@googlemail.com : hello google.com :
  4. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  5. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  6. probe23200@test.local : probe23200 :
  7. probe41600@test.local : probe41600 :
  8. probe66000@test.local : probe66000 :
  9. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  10. admin@wordfence.com : wordfence :
  11. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বেসরকারি হাসপাতালে লেবার রুম নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয় ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

কুয়াশায় ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা, দুশ্চিন্তায় কৃষক

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে টানা এক সপ্তাহের ঘন কুয়াশা ও তীব্র শীতে বোরো ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পলিথিন ও ছত্রাক নাশক ব্যবহার করেও অনেক ক্ষেত্রে চারা রক্ষা করা যাচ্ছে না। ফলে কৃষকের কষ্টে তৈরি চারা সাদা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৪৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ২ হাজার ২১০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এর বড় একটি অংশ ঝুঁকিতে পড়েছে।

 

তীব্র শীতের কারণে অনেক বীজতলা সাদা ও হলদেটে হয়ে গেছে। সদর উপজেলার আমনুরা এলাকার কৃষক আমিনুল ইসলাম বলেন, “পলিথিন ও দামি ওষুধ ব্যবহার করেও চারার উন্নতি হচ্ছে না।” একই উদ্বেগের কথা জানান ইসলামপুর ইউনিয়নের কৃষক কামাল উদ্দীন।

 

কৃষকদের আশঙ্কা, বীজতলা পুরোপুরি নষ্ট হলে বাইরে থেকে চড়া দামে চারা কিনতে হবে; এতে বোরো আবাদে উৎপাদন খরচ দ্বিগুণ বেড়ে যেতে পারে। শিবগঞ্জ উপজেলার কৃষক তাইফুর ইসলাম বলেন, “কুয়াশা ও শিশিরে চারার গোড়া পচে যাচ্ছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে বড় সংকট তৈরি হবে।”

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, কুয়াশা ও অতিরিক্ত শীতের কারণে চারাগাছে কোল্ড ইনজুরির ঝুঁকি বাড়ছে। কৃষকদের সন্ধ্যায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা, পানি সরিয়ে ফেলা এবং সকালে সালফার জাতীয় ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহের পর আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট