1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  3. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  4. probe23200@test.local : probe23200 :
  5. probe41600@test.local : probe41600 :
  6. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  7. admin@wordfence.com : wordfence :
  8. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বাবর কি পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন? নিজেই দিলেন উত্তর

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ভবিষ্যতে পাকিস্তানের নেতৃত্বে কি আবার দেখা যাবে বাবর আজমকে?  দলের স্বার্থে আরেকবার দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাববেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক। শেষবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়কত্ব করেছিলেন তিনি।

এক সংবাদ সম্মেলনে বাবর বললেন, ‘অধিনায়কত্বের ইস্যু এই মুহূর্তে অন্য বিষয়। আমি কেবল পাকিস্তান সুপার লিগ ফাইনাল নিয়ে ভাবছি। কিন্তু ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি আসে আমি পাকিস্তান ক্রিকেটের স্বার্থে যেটা করার দরকার সেটাই সবসময় করব।’

চলতি পিএসএলে দুর্দান্ত ফর্মে বাবর। তার ব্যাটে ধারাবাহিকভাবে রান দেখা যাচ্ছে। দুটি সেঞ্চুরিও রয়েছে। তার দল পেশোয়ার জালমিকে ফাইনালেও তুলেছেন। দলটির অধিনায়ক জানালেন, সমালোচনা এলেও সেদিকে কর্ণপাত না করে ক্রিকেট উপভোগ করে যান তিনি।

বাবর বললেন, ‘আমি ভালো করি বা না করি, সমালোচনা হবেই। তাই আমার এটা নিয়ে কিছু করার নেই। কিন্তু আমার ভক্ত ও সমর্থকদের কাছ থেকে আমি অনেক আত্মবিশ্বাস পাই। রোববারের ফাইনালে ভালো কিছু করতে আমি সত্যিই মুখিয়ে।’

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাবর সব ফরম্যাটে নেতৃত্ব দেন। ওয়ানডে বিশ্বকাপের পর সরে দাঁড়ান। কিন্তু পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক থাকলেও দলের ব্যর্থতায় তাকে অপসারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট