1. admin@wordfence.com : wordfence :
  2. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারাগার থেকে মুক্ত শিরীন শারমিন জেট ফুয়েলের দামে রেকর্ড উল্লম্ফন: তিন মাসে বেড়েছে ১৪০ শতাংশ ইরানের বিরুদ্ধে অব্যবহৃত অস্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে: জেডি ভ্যান্স যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদনের সময় বাড়ল ৬ মাস জামায়াতের নারীকর্মী গ্রেপ্তার মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এভিয়েশন খাতের উন্নয়নে একজোট বাংলাদেশ ও যুক্তরাজ্য: সমঝোতা স্মারক সই পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৮০ দিনে বাস্তবায়নযোগ্য ২২ দফা কর্মসূচি গৃহীত।  পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মাসব্যাপী “আলোকিত মাহে রমাদান” এর উদ্বোধন করা হয়েছে।

কারাগার থেকে মুক্ত শিরীন শারমিন

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

 

এর আগে, দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, “জামিনের কাগজ হাতে আসার পর যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সেদিনই তাকে আদালতে হাজির করে পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে জামিনের আবেদন করেছিলেন শিরীন শারমিনের আইনজীবী। আদালত উভয় পক্ষের আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট