1. admin@wordfence.com : wordfence :
  2. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেট ফুয়েলের দামে রেকর্ড উল্লম্ফন: তিন মাসে বেড়েছে ১৪০ শতাংশ ইরানের বিরুদ্ধে অব্যবহৃত অস্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে: জেডি ভ্যান্স যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদনের সময় বাড়ল ৬ মাস জামায়াতের নারীকর্মী গ্রেপ্তার মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এভিয়েশন খাতের উন্নয়নে একজোট বাংলাদেশ ও যুক্তরাজ্য: সমঝোতা স্মারক সই পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৮০ দিনে বাস্তবায়নযোগ্য ২২ দফা কর্মসূচি গৃহীত।  পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মাসব্যাপী “আলোকিত মাহে রমাদান” এর উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদনের সময় বাড়ল ৬ মাস

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে তালিকভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির দুটি পৃথক সাবঅর্ডিনেটেড বন্ডের সাবস্ক্রিপশনের মেয়াদ শেষবারের মতো ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক দুটির পৃথক দুই বন্ডে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা।

আজ (মঙ্গলবার) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ শেষবারের মতো চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড ভি ট্রিপল আই বন্ডের সম্মতিপত্রের মেয়াদও শেষবারের মতো চলতি বছছের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ বন্ড দুটির ইউনিট কিনতে বর্ধিত সময় পর্যন্ত আবেদন করতে পারবেন বিভিন্ন শ্রেনীর বিনিয়োগকারীরা।

বিএসইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক দুটির পৃথক দুই বন্ডের পূর্বের সম্মতিপত্রে উল্লেখিত অন্যান্য সকল শর্তসমূহ অপরিবর্তিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট