1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. info239@noreply0.com : donnaamundson02 :
  3. ska.k.un.2.342@googlemail.com : hello google.com :
  4. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  5. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  6. probe23200@test.local : probe23200 :
  7. probe41600@test.local : probe41600 :
  8. probe66000@test.local : probe66000 :
  9. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  10. admin@wordfence.com : wordfence :
  11. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বেসরকারি হাসপাতালে লেবার রুম নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয় ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

জামায়াতের নারীকর্মী গ্রেপ্তার মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ভোলার নিজ বাসভবন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের অভিযোগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একে নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ বলে অভিহিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের জেরে গত ৫ এপ্রিল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোলা সদর এলাকায় বিবি সাওদার বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

আয়েশা সিদ্দিকা পারভীন বলেন, ‘একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একজন নারীকে গভীর রাতে নিজ গৃহ থেকে আটক করা শুধু অমানবিকই নয়, এটি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।’

জামায়াত নেত্রী আরও বলেন, স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের অধিকার নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিন্নমত দমনে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার অপচেষ্টা মাত্র। বিশেষ করে রাতের অন্ধকারে একজন নারীকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া সমাজে আতঙ্ক ও অনিরাপত্তা সৃষ্টি করে।

বিবৃতিতে আয়েশা সিদ্দিকা আরও উল্লেখ করেন, সরকার একদিকে নারীর ক্ষমতায়নের কথা বললেও অন্যদিকে তাদের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য এটি এক ‘অশনিসংকেত’।

তিনি অবিলম্বে বিবি সাওদার নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানোর পাশাপাশি দেশের সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট