1. admin@wordfence.com : wordfence :
  2. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শীতলক্ষ্যার পাড়ে নতুন ইপিজেড স্থাপনের আশ্বাস তারেক রহমানের

অনলাইন ডেক্স :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যাত্রাবাড়ী-ডেমরা ও শীতলক্ষ্যার পাড়ে নতুন ইপিজেড স্থাপন করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি হিসেবে বিএনপি চেয়ার‌্যান তারেক রহমান বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছিলেন এবং দেশের প্রথম ইপিজেড স্থাপন করেছিলেন চট্টগ্রামে। সেই ধারাবাহিকতায় যাত্রাবাড়ী-ডেমরা ও শীতলক্ষ্যার পাড়ে নতুন ইপিজেড স্থাপন করা হবে।’ যাত্রাবাড়ী-ডেমরা এলাকার মানুষের জুলাই আন্দোলনের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘রাজনৈতিক অধিকার আদায়ের লড়াইয়ে এই এলাকার মানুষ সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে বিএনপি মনোনীত ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ নবীউল্লা নবীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

রাজনীতি ও দেশ চালানোর দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান বলেন ‘দেশ পরিচালনা সহজ কাজ নয়। কঠিন পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, বিএনপি তা জানে।সুদীর্ঘ ১৫ বছর মানুষ বাকস্বাধীনতা ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ মানুষ আবার ভোটের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে। বিএনপি সরকার গঠন করলে নারীদের স্বাবলম্বী করা হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’

 

তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি সরকার মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে সরকারি সব সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদমুক্ত করা হবে।’

 

স্বাস্থ্যখাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। বিএনপি সরকার গঠন করলে প্রবাসীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থাও করা হবে।’

 

তিনি অভিযোগ করে বলেন, গত সরকার বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে। বিএনপি ক্ষমতায় এলে এই লুটপাট বন্ধ করা হবে। ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য বিশেষ ভাতা চালুর ঘোষণাও দেন তিনি।

 

দেশের গ্যাস সম্পদ নিয়ে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে প্রচুর গ্যাস রয়েছে, সেগুলো অনুসন্ধান ও সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়া হবে, যেখানে কেউ ষড়যন্ত্র করতে পারবে না।’ ভোটের দিন ভোর থেকেই ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফজরের নামাজ পড়ে সবাই ভোটকেন্দ্রে অবস্থান করবেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট