1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. info239@noreply0.com : donnaamundson02 :
  3. ska.k.un.2.342@googlemail.com : hello google.com :
  4. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  5. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  6. probe23200@test.local : probe23200 :
  7. probe41600@test.local : probe41600 :
  8. probe66000@test.local : probe66000 :
  9. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  10. admin@wordfence.com : wordfence :
  11. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বেসরকারি হাসপাতালে লেবার রুম নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয় ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

তীব্র স্লোগান আর প্রতিবাদী আবহে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। ‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’ ও ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’- এমন বার্তা সামনে রেখে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।

রোববার (৩ মে) সকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখ ও চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের এই কর্মসূচির মূল দাবি ছিল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি।

অবস্থান চলাকালে প্ল্যাকার্ড ও ব্যানারে উঠে আসে নানা প্রতিবাদী বার্তা। গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত কর, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা কর, সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ কর, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ নয়, গণতান্ত্রিক উত্তরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য এমন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

কর্মসূচিতে বক্তারা বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত মামলা-হামলার মুখে পড়তে হচ্ছে। রাজনৈতিক তকমা দিয়ে সংবাদকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা অভিযোগ করেন, গণমাধ্যম কার্যালয়েও হামলা ও মব সন্ত্রাসের ঘটনা বাড়ছে, যা ভীতিকর পরিস্থিতি তৈরি করছে।

বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানান তারা।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান, লেখক মনিরুজ্জামান মুন্না, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হক, নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জী, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, স্টার নিউজের গাজী ফরহাদ, এনটিভির এসএম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজা, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, গ্রীন টিভির মীর খায়রুল আলমসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট