1. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  2. admin@wordfence.com : wordfence :
  3. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

উম আল কুরার তারিখ অনুযায়ী সৌদিতে ঈদ ২৭ মে

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এর আগেরদিন হবে হজ।

সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামী ১৬ মে সেখানে জিলকদের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ এপ্রিল।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি দেশ হলেও দুটি দেশে আজ রোববার (৩ মে) জিলকদের তারিখ ভিন্ন। আজ সৌদিতে জিলকদের ১৬তম দিন হলেও আমিরাতে ১৫তম দিন।

আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৭ মে পূর্বগগনে জিলহজ মাসের অর্ধচন্দ্রের দেখা মিলবে। অর্থাৎ দেশটিতে ঈদ হবে ২৭ মে।

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিশেষজ্ঞ জ্যোতির্বিদরা। তারা বলেছেন, আগামী ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময় রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

এতে ১৭ তারিখ (২৯ জিলকদ) সন্ধ্যায় নতুন জিলহজের চাঁদের বয়স থাকবে ১৮ ঘণ্টার বেশি। ফলে ওইদিনই চাঁদ দেখার বড় সম্ভাবনা থাকবে। সেই হিসেবে পাকিস্তানে ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে।

কিন্তু ১৭ মে সন্ধ্যায় যদি পূর্বগগনে অর্ধচন্দ্রের দেখা না মেলে তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ঈদ হবে ২৮ মে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ গতকাল শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, ঈদের তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট