1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. info239@noreply0.com : donnaamundson02 :
  3. ska.k.un.2.342@googlemail.com : hello google.com :
  4. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  5. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  6. probe23200@test.local : probe23200 :
  7. probe41600@test.local : probe41600 :
  8. probe66000@test.local : probe66000 :
  9. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  10. admin@wordfence.com : wordfence :
  11. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বেসরকারি হাসপাতালে লেবার রুম নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয় ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

ড্রেসিংরুমে ধূমপান করায় ভারতীয় ক্রিকেটারকে শাস্তি

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিংরুম এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া ভারতে ২০১৯ সালের ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) নিষিদ্ধকরণ আইন অনুযায়ী ই-সিগারেট বা ভ্যাপ উৎপাদন, বিক্রি, কেনাবেচা, আমদানি, রফতানি ও বিজ্ঞাপন নিষিদ্ধ রয়েছে। আইন ভাঙলে রয়েছে জেল ও জরিমানার বিধান। আইপিএলের ম্যাচ চলাকালে বিতর্কিত সেই কাণ্ড ঘটানোয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে জরিমানা গুনতে হচ্ছে।

তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্লেয়ার কোড অব কন্ডাক্টের ২.১ অনুচ্ছেদের অধীনে লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন পরাগ। যেখানে খেলোয়াড় এবং কর্মকর্তাদের দ্বারা সংঘটিত সাধারণ ও অনির্দিষ্ট বিধি লঙ্ঘনের আলোচনা রয়েছে। এর আগে ২৯ এপ্রিল রাজস্থানের ড্রেসিংরুমে বসে পরাগের ই-সিগারেট পানের ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় এই ব্যাটারকে শাস্তি প্রদানের ক্ষেত্রে বিসিসিআই ২.২১ অনুচ্ছেদ প্রয়োগ করেছে। যার উদ্দেশ্য হলো এমন সব ধরনের আচরণকে অন্তর্ভুক্ত করা, যা খেলার সুনাম ক্ষুণ্ন করে এবং খেলার আচরণবিধিতে বর্ণিত নির্দিষ্ট অপরাধগুলোর আওতায় বিশেষভাবে বা পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত নয়। ২.২১ অনুচ্ছেদ (লঙ্ঘনের গুরুত্ব এবং প্রেক্ষাপটের ওপর নির্ভর করে) নিম্নলিখিত বিষয়গুলো নিষিদ্ধ করতে পারে, তবে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় : জনসমক্ষে অসদাচরণ, জনসমক্ষে উচ্ছৃঙ্খল আচরণ এবং অনুপযুক্ত মন্তব্য যা খেলার স্বার্থের জন্য ক্ষতিকর।

বিসিসিআই এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরাগকে নোটিস দেওয়া হয়েছে। তবে শাস্তির বিষয়ে তিনি আপিল করতে পারবেন। তবে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ই-সিগারেট পানের অভিযোগ নিয়ে অনুসন্ধান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। রাজস্থানের এই ব্যাটিং অলরাউন্ডার ইতোমধ্যে তার শাস্তি মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছে ক্রিকবাজ।

এর আগে মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালস ইনিংসের ১৬তম ওভারে দেখা যায়, ড্রেসিংরুমে সতীর্থদের পাশে বসে ই-সিগারেট পান করছেন পরাগ। ফুটেজে দেখা যায়, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে রয়েছেন পরাগ। সেই সময় তার হাতে একটি ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস দেখা যায় বলে অনেকের দাবি। নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিংরুম এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এমনিতেই নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রিয়ান। কেবল অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও তার পারফরম্যান্স হতাশাজনক। ৯ ম্যাচে করেছেন মাত্র ১১৭ রান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট