1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. info239@noreply0.com : donnaamundson02 :
  3. ska.k.un.2.342@googlemail.com : hello google.com :
  4. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  5. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  6. probe23200@test.local : probe23200 :
  7. probe41600@test.local : probe41600 :
  8. probe66000@test.local : probe66000 :
  9. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  10. admin@wordfence.com : wordfence :
  11. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বেসরকারি হাসপাতালে লেবার রুম নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয় ময়মনসিংহ সিটির ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা ন্যাটো শীর্ষ সম্মেলনে ‘বেশ কয়েক বিলিয়ন’ ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

এভিয়েশন খাতের উন্নয়নে একজোট বাংলাদেশ ও যুক্তরাজ্য: সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

দেশের বিমান খাতে টেকসই অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের পরিধি বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সহযোগিতার লক্ষ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী এবং যুক্তরাজ্যের পক্ষে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এই সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত রাইট অনারেবল ব্যারোনেস রোজি উইন্টারটন অব ডনকাস্টার।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সমঝোতা স্মারকে মূলত এভিয়েশন খাতে বিনিয়োগ সহায়তা, পারস্পরিক জ্ঞান বিনিময়, জনবলের দক্ষতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্য ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার। এই সমঝোতা স্মারক এমন একটি আধুনিক বিমান খাত গড়ে তোলার যৌথ প্রত্যয়কে তুলে ধরে, যা বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই চুক্তি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।

ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার। আজকের এই অঙ্গীকার পারস্পরিক লাভজনক বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দুই দেশের সদিচ্ছারই প্রতিফলন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশেদুজ্জামান মিল্লাত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সমঝোতা স্মারক দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পিপিপি কর্তৃপক্ষ দেশের উন্নয়ন এজেন্ডা এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে এবং এই প্রক্রিয়ায় সরকারের পূর্ণ সমর্থন ও অঙ্গীকার থাকবে।

পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী এই চুক্তিকে দেশের এভিয়েশন খাতের আধুনিকায়নে একটি ‘মাইলফলক’ ও ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট