1. chikaaproditacute577@gmail.com : AdminZer0 :
  2. info239@noreply0.com : donnaamundson02 :
  3. kt_mattbarden@falderewonek.site : kandicorrie222 :
  4. ympbsnjw@bekommenmail.com : NARTYTRYUT1414339NEYHRTGE :
  5. probe23200@test.local : probe23200 :
  6. probe41600@test.local : probe41600 :
  7. pavlov-9ao9i@rambler.ua : SteveGaunk :
  8. admin@wordfence.com : wordfence :
  9. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

উত্তরায় মাসব্যাপী “আলোকিত মাহে রমাদান” এর উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

উত্তরা-র ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে এ মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৩টায় রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চে এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোর আদলে রমজান মাসকে আনন্দময় ও তাৎপর্যপূর্ণ করে তুলতে মুগ্ধ মঞ্চজুড়ে পুরো মাসব্যাপী বিশেষ সাজ-সজ্জা থাকবে। ভবিষ্যতে আলেম-উলামাদের অংশগ্রহণে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও আত্মপরিবর্তনের মাস। ব্যক্তিগত পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা রয়েছে।

অনুষ্ঠানে রমাদানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরে কুরআন তেলাওয়াত, গজল, নাশিদ ও ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরা সর্বোচ্চ ওলামা আম্মাইন পরিষদের সভাপতি নাজমুল হাসান কাসেমী (দামাত বারকাতুহুম), নির্বাহী সভাপতি হেফায়েতুল্লাহ আজহারী (দামাত বারকাতুহুম) এবং ঢাকা-১৮ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি।

বক্তারা বলেন, রমাদান আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতা অর্জনের মাস। সুদ, দুর্নীতি ও সকল অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এস এম জাহাঙ্গীর হোসেন জানান, পবিত্র রমাদানজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আগামী ২০ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেলে সর্বস্তরের মানুষের জন্য কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট